বিগত আওয়ামী লীগ আমলে দেশ থেকে পাচার করা অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয় এমনটাই মন্তব্য করেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আরও বলেন,কত টাকা পাচার হয়েছে সুনির্দিষ্ট করা যায়নি। পরবর্তী সরকার এ বিষয়ে যদি তৎপর হয় তাহলে অর্থ ফেরত আনা সম্ভব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ চিহ্নিত করা গেলেও তা ফেরত আনা সহজ নয়। দক্ষ লোকদের দিয়েই অর্থ পাচার করা হয়েছে বিগত দিনে। এসময় অন্তর্বর্তী সরকার যে কাজ গুলো করেছে পরবর্তী সরকার যেন তা চালিয়ে নিয়ে যায়।
উপদেষ্টা আরও বলেন, আমি আমার সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে দিয়েছেন। আশা করি পরবর্তী সরকারের সময় মামলা মোকদ্দোমা বা আইনী জটিলতার সম্মুখীন হবোনা। উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে। আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে।