বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ব্যক্তিতান্ত্রিক শাসন রোধে জুলাই সনদ অপরিহার্য: আলী রীয়াজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ Time View

দেশের গণতন্ত্র রক্ষায় জুলাই সনদ কার্যকর করার গুরুত্বে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, “ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারের যাঁতাকলে ১৬ বছর ধরে নিষ্পেষিত এই জাতি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আপাত মুক্তি পেয়েছে। তবে বিদ্যমান সংবিধানে স্বৈরাচার সৃষ্টির পথ এখনও রয়ে গেছে।”

ড. আলী রীয়াজ আরও বলেন, আর কোনো স্বৈরাচার যেন জনগণের ওপর চেপে বসতে না পারে, সেই লক্ষ্যেই জুলাই সনদ প্রণীত হয়েছে। এজন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে হবে। আমাদের জনগণ আর কোনো স্বৈরশাসন বা দুঃশাসন চায় না। তারা একটি আলোকিত, সাম্য ও আনন্দময় আগামী গড়তে চায়।

তিনি বলেন, এই নতুন দিনের সমাজে কেউ বাহিনীর হাতে গুম হবার ভয় বা গায়েবি মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্কে থাকবে না। এই স্বপ্নই দেখেছিলেন আমাদের মহান মুক্তিযোদ্ধারা, এই লক্ষ্যেই জীবন উৎসর্গ করেছেন ছাত্র-জনতা।

ড. রীয়াজ উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অসাধারণ অর্জন, যা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করেছে। এই লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সংস্কারও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com