দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এই ভূকম্পন আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.০।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটি মৃদু শ্রেণির এবং এর উৎপত্তিস্থল সিলেট। ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র অনুযায়ী, উৎপত্তিস্থলের দূরত্ব ঢাকা থেকে ২০৮ কিলোমিটার। এর অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫° উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে।
প্রতিবেশী দেশ ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। ত্রিপুরার আমারপুর থেকে এর দূরত্ব ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব