বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

নরসিংদী ডিবি পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ মাদক সহ ২জন মাদক কারবারি গ্রেফতার

সফিকুল ইসলাম প্রধান নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ Time View

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (৩১ জানুয়ারি) ২:৪০ ঘটিকায় ২জন চিহ্নিত মাদক কারবারি কে বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার করে নরসিংদী ডিবি পুলিশ।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার মোঃ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার রায়পুরা থানাধীন আলগী সাকিনস্ত বড়হাটির নৌকাঘাট হতে ০২জন মাদক ব্যবসায়ীকে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, মোঃ মহসিন ভূইয়া বাবু(৩৭), পিতা- মোঃজসিম ভূইয়া, সাং: গংঙাসাগর, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মনবারিয়া এবং মোঃ সবুজ মিয়া (২২), পিতা: সোহাগ মিয়া সাং-সেনারবাদি, থানা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

এ ব্যাপারে রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com