নির্বাচনে কোনো আসনে মব সৃষ্টি হলে শুধু কেন্দ্র না সে আসনের ভোট গ্রহনই স্থগিত করে দিবে ইসি, বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাহারুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এবারের নির্বাচনটাকে সুন্দর ও সুষ্ঠু ভাবে জনগণের কাছে উপস্থাপন করার আশা ব্যক্ত করেন পুলিশের এই মহাপরিদর্শক। এবার পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মনে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার সুযোগ হিসেবে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স দিয়ে ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।
তিনি আরও বলেন, ২৭ হাজার ৯৯৫ বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।
সে সময় তিনি আরও বলেন, ‘নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কেরাণীগঞ্জের ঘটনার পর পুরো বাংলাদেশে তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণায় তাদের হামলার পরিকল্পনা ছিল, যা সফল হয়নি।’
উল্লেখ্য করে তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ জন, আহত হয়েছেন ৬০৩।