আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে, যদিও অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থাও দেখা দিতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, ঢাকায় সকাল ৬টায় বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।