রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর কঠোর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে একটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই নির্বাহী আদেশে সই করেন ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য আমদানি করবে বা ইরানের সঙ্গে কোনো ধরনের বাণিজ্যিক লেনদেনে যুক্ত থাকবে, সেসব দেশের যুক্তরাষ্ট্রে রফতানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

যদিও আদেশে নির্দিষ্ট কোনো শুল্কহারের কথা উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ শুল্ক আরোপের সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে করে ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ ব্যয়বহুল ও কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে নির্বাহী আদেশটি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই নির্বাহী আদেশের মাধ্যমে ইরানকে ঘিরে চলমান ‘জাতীয় জরুরি অবস্থা’ পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে আদেশে সংশোধনের সুযোগও রাখা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com