বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু,কারা কতৃপক্ষ বলছে ‘আত্মহত্যা’

কুষ্টিয়া প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ Time View

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয়। হাজতি বিদ্যুৎ আলী জেলার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানিয়েছেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই হাজতির মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com