বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

খাদিজা (রা) ছিলেন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী: তারেক রহমান

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহর খুলনা গিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) হেলিকপ্টারে করে সকাল ১১ টায় খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারেক রহমান। এরপর সেখানকার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ সংলগ্ন প্রভাতি স্কুল মাঠে দুপুর ১২ টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি।

নির্বাচনী প্রচারণার সময় তার বক্তব্যে তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়’।

সমাবেশস্থলে তিনি, আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদ (সা) এর প্রথম স্ত্রী খাদিজা (রা) কে স্মরণ করে বলেন, ‘আমরা দেখছি একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। দলটির একজন নেতা পরিষ্কারভাবে নারীদের অসম্মান করেছেন। অথচ আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী।’

তারেক রহমান জোর দিয়ে আরও জানান, ‘একটি রাজনৈতিক দল বলছে তারা ইসলামী শাসন কায়েম করতে চান। কিন্তু নির্বাচনের আগে তারা নারীদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করছেন। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কথা বলছে।’

সমাবেশে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com