বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

রাক্ষস সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক শাতাফ ফিগারের

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

বলিউড ও কলকাতা ছাড়িয়ে উত্তেজনা ছড়াতে ঢালিউডে পা রাখছেন খলনায়ক শাতাফ ফিগার। রোজার ঈদে আসতে যাওয়া মেহেদী হাসান হৃদয়ের পরিচালিত ‘রাক্ষস’ সিনেমার একটা বড় অংশে শাতাফকে খলনায়কের চরিত্রে দেখা যাবে।

এই সিনেমায় সিয়াম আহমেদ নায়ক চরিত্রে থাকলেও শাতাফের ভিলেন চরিত্র কে কেন্দ্রকরে ভক্তদের মাঝে উত্তেজনা তৈরি করবে। এই সিনেমায় যেমন রোমান্স থাকবে তেমনি থাকবে অ্যাকশন। সেই অ্যাকশনের বড় অংশজুড়েই থাকবেন অভিনেতা শাতাফ। নায়কা হিসেবে থাকবেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

সিনেমার শুটিং হয়েছে শ্রীলঙ্কায়। দর্শক এই সিনেমা মুক্তির অপেক্ষায় আছেন। শুটিং এর ফাঁকে ওপার বাংলার কলাকুশলীদের সঙ্গে বেশ দারুণ সময় কাটিয়েছেন শাতাফ। রাক্ষস সিনেমার টিম সুত্রে জানা যায়, কাজের অভিজ্ঞতায় মনমুগ্ধ হয়ে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com