গাজার পর এবার পশ্চিম তীর ও পুরোপুরি দখল করার চেষ্টাতে আছে ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আইন অনুমোদন দিয়েছে দখল ও নিয়ন্ত্রণ জোরদারের জন্য। এর মাধ্যমে ইহুদিদের জন্য জমি ক্রয় ও বসতি বাড়ি স্থাপন আরও সহজ হয়ে উঠবে।
ফিলিস্তিনি বাসীর ওপর নজরদারি ও আইন আরও কঠোর করেছে এবং ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। নতুন সিদ্ধান্তে রয়েছে, পুরোনো কিছু বিধিনিষেধ যার মাধ্যমে ইহুদিদের জমি কেনার সুযোগ সীমিত তা বাতিল করা হয়েছে। এবং কিছু ধর্মীয় স্থানে প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলি নিয়ন্ত্রন সংস্থা হস্তক্ষেপ করার উদ্যোগ ও রয়েছে। এছাড়াও,ফিলিস্তিনি অন্তর্গত এলাকা গুলোতে পরিবেশগত ঝুঁকি, পানি সংক্রান্ত অপরাধ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ক্ষতির মতো বিষয়ে তেল আবিবের তদারকি ও আইন প্রয়োগের ক্ষমতাও বাড়ানো হয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এধরনের উদ্যোগকে ক্ষতিকর ও অনৈতিক বলে সম্বোধন করেছেন। এছাড়া ইসরায়েলি নীতির বিরুদ্ধে সচেতন করে যৌথ বিবৃতি দিয়েছে পাকিস্তানসহ ৮ মুসলিম দেশ।