বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ডিবি হারুনসহ ১০ শীর্ষ পুলিশ কর্মকর্তা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ Time View

দীর্ঘ দিনের আলোচিত গাজীপুরের পাতারটেক জঙ্গি নাটক ঘটনায় প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন দেশের শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্তের পর চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে মঙ্গলবার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও অপারেশন বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল পরিকল্পিতভাবে একটি ভুয়া ‘জঙ্গি নাটক’ সাজিয়ে সাতজনকে হত্যা করে। পরে তারা ঘটনাটিকে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে প্রচার করে। তদন্তে প্রকাশ পেয়েছে, নিহতরা বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছিল।

প্রসঙ্গত, নিহত সাতজনের মধ্যে একজন ছিলেন ইবরাহীম, যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার ছাত্র। পরিবারের দাবি, তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। পরে ইবরাহীমের বাবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তার গুম ও হত্যার অভিযোগ জানান, যা মামলার অন্যতম ভিত্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com