বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

আপিলও খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

জানা যায়, ঋণখেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে (ইসি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও, অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়ন বাতিল করে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। পরে তিনি আপিল বিভাগের শরণাপন্ন হয়ে নিয়মিত লিভ টু আপিল দায়ের করেন।

গত ২৯ জানুয়ারি আপিল বিভাগের কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে থাকা আবেদনটির শুনানি সম্পন্ন হয়। শুনানি শেষে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগ রায় ঘোষণা করে লিভ টু আপিল খারিজ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com