সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের ভোটগ্রহন ও গণভোট শুরু থাইল্যান্ডে

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। থাইল্যান্ডের ভোটাররা ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাচ্ছেন এরই সাথে দেশটির সংবিধান সংস্কার নিয়েও অনুষ্ঠিত হয় গণভোটও ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে অনুষ্ঠিত হওয়া নির্বাচন ও গণভোটের তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সকাল ৮ টা থেকে ভোটকেন্দ্র গুলো খোলা হয়েছে ভোটগ্রহণ শুরুর জন্য। এবং ভোটগ্রহণ চলবে বিকেল ৫ টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আগাম ভোটে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার অংশগ্রহণ করেছেন। জানা যায়, থাইল্যান্ডের এবারের নির্বাচনে ভোটার নিবন্ধিত রয়েছেন ৫ কোটি ৩০ লাখ মানুষ।

চরম রাজনৈতিক অস্থিরতার জেরে প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই নির্বাচনের ডাক দিয়েছিলেন । গত তিন বছরের মধ্যে দেশটির ৩য় প্রধানমন্ত্রী তিনি।

এ নির্বাচনে ৫০ টি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু এর মধ্যে ৩ তিনটি দল সম্ভাব্য ক্ষমতা রাখে। এই ভোটের মাধ্যমে থাইল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের নির্বাচিত করবেন ভোটাররা। ৫০০ আসনের মধ্যে ৪০০ জন সরাসরি নির্বাচিত হবেন। বাকি ১০০ আসন বন্টন হবে সংখ্যানুপাতে।

জনমত জরিপের তথ্য অনুসারে, এ নির্বাচনে কোন দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। আর তাই জোট সরকার গঠনের সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com