রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শহীদ শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদির জন্য লালমাটিয়া এলাকার রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
এর আগে ২০ জানুয়ারি ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এভারকেয়ার এবং পরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। পরে ১৮ ডিসেম্বর রাতে হাদি মারা যান।