রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ভারতীয় পণ্যে ১৮% শুল্ক আরোপ করার ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ Time View

প্রায় ৪ বছর ধরে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করেছে ভারত। এবার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করায় রাজি হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক কমিয়ে দিবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এর মাধ্যমে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফোন আলাপে পর নতুন একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিদ্ধান্ত অনুযায়ী ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে নামিয়ে ১৮ শতাংশ করা হবে।

ট্রাম্প আরও জানান, এবার রাশিয়ার কাছ থেকে নয় ভেনেজুয়েলা থেকে তেল ক্রয় করবেন ভারত। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, কৃষি ও অন্যান্য প্রযুক্তি ক্রয় করবেন দেশটি।

উল্লেখিত, গেল বছর রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। ভারতে মোট শুল্কের হার বেড়ে দাড়ায় ৫০ শতাংশে। তবে ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়েছে কিনা এ বিষয়ে এখনও বিবৃতি প্রদান করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com