বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ঢালিউডের আলোচিত জুটি শাকিব-বুবলী ফের বাবা-মা হতে যাচ্ছেন

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী ফের পরিবার বাড়াতে যাচ্ছেন। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পর আবারও মাতৃত্বের পথে হাঁটছেন বুবলী। সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। যদিও এই বিষয়টি নিয়ে এখনো বুবলী নিজে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

শাকিব-বুবলীর ঘরে ইতোমধ্যেই এক পুত্র সন্তান আছে—শেহজাদ খান বীর। এবার তাঁদের পরিবারে নতুন অতিথি আসছে। শাকিবের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।

এর আগে গত বছরের শেষের দিকে বুবলী ছেলেকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়েছিলেন। তখন থেকেই গুঞ্জন ওঠে যে তারা আবার এক হতে যাচ্ছেন। সেই গুঞ্জন এবার সত্যে পরিণত হলো।

বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন না বুবলী। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিং করেছেন। দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেয়ার জন্য শিডিউল দিচ্ছেন না তিনি। শুটিংয়ে না থাকায় প্রযোজক-পরিচালকরা বুবলী ছাড়া বাকি কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন।

তবে শোবিজের বাইরে বুবলী আসছেন—আগামীকাল রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি আউটলেট-এর ওপেনিং অনুষ্ঠানে হাজির হবেন তিনি। জানা গেছে, সেখানে হয়তো প্রকাশ করবেন মা হওয়ার খবর। আরও একটি সূত্র বলছে, বুবলী এ মাসেই সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শেহজাদ খান বীরও তখন যুক্তরাষ্ট্রেই জন্মেছিলেন।

২০২০ সালের ২১ মার্চ বুবলী যুক্তরাষ্ট্রে প্রথম পুত্র সন্তানকে জন্ম দিয়েছিলেন। সে খবর তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। এবারও তার পদক্ষেপ একই রকম—গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছে, আর সত্যিটা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে।

বর্তমানে বুবলী ‘পিনিক’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গিয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com