ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, চলতি বছর টানা দ্বিতীয়বার সরকারি ব্যয়ে কেউ হজে পাঠানো হচ্ছে না। এছাড়া হজযাত্রীরা ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
ড. খালিদ হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে হজ্জ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে বিমানভাড়া ধাপে ধাপে কমিয়ে ৪০ হাজার টাকায় আনা হয়েছে। ২০২৬ সালের হজ্জে বিমানভাড়া নেমেছে এক লাখ ৫৪ হাজার টাকায়।
তিনি আরও জানান, গত হজ্জে চালু হয়েছে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা। এবছরের জন্য তিনটি হজ্জ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা। হাজিদের সুবিধার্থে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
উপদেষ্টা বলেন, এবছরের হজ্জ প্রস্তুতি সন্তোষজনক এবং হাজিদের ভোগান্তি কমানোর ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।