সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

গোপনে নয়, প্রকাশ্যে বিয়ে করবেন বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ Time View

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর ব্যক্তিজীবন, বিশেষ করে বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। কখনো সহ-অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানো, কখনো গোপনে বিয়ের গুঞ্জন—এ ধরনের বিভিন্ন আলোচনায় বারবার উঠে এসেছেন এই অভিনেতা। তবে প্রতিবারই এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

তবে গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন বাপ্পী চৌধুরী।

তিনি জানান, এ বছরই বিয়ে করার পরিকল্পনা রয়েছে তার। তবে কবে, কোথায় বা কাকে বিয়ে করবেন—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি তিনি।

বাপ্পী চৌধুরী বলেন, “বিয়েটা এ বছর করে ফেলতে পারি, আশা করা যায়। গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়েই বিয়ে করব।”

তিনি আরও জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপন রাখতে চান না।

প্রেমের বিয়ে নাকি পারিবারিকভাবে—এ প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, তিনি প্রেমকে গুরুত্ব দিলেও পরিবারের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেন।

তার ভাষায়, “লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও বাবা মেনে না নিলে ওই বিয়ে করব না।”

উল্লেখ্য, ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেকের পর একাধিক বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বাপ্পী চৌধুরী। ব্যক্তিজীবন নিয়ে সংযত অবস্থানের জন্য পরিচিত এই অভিনেতার বিয়ের পরিকল্পনার কথা সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com