মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

খামেনিকে হত্যার হুমকির অভিযোগে জাতিসংঘে ইরানের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২২ Time View

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের উদ্দেশে পাঠানো ওই চিঠিতে তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ অংশ। এতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার অভিযোগও তোলেন তিনি।

ইরাভানির দাবি, নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েল দায়মুক্তি পাচ্ছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।

এদিকে, খামেনির সম্ভাব্য রাষ্ট্রীয় শেষকৃত্য ঘিরে ইরানে ব্যাপক প্রস্তুতি চলছে। ছয় দিনব্যাপী এ আয়োজন তেহরানসহ দেশের পাঁচটি শহর এবং ইরাকের নাজাফ ও কারবালাতেও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী ৯ জুলাই তার মরদেহ জন্মস্থান মাশহাদে দাফনের পরিকল্পনা রয়েছে, যেখানে লাখো মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com