এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ের লড়াই। ফাইনালে উঠতে ব্রাজিলের সামনে রয়েছে আর মাত্র তিনটি ম্যাচ—রাউন্ড অব ১৬, এরপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে দুই দলের এই শেষ ষোলোর ম্যাচ। এই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।
এরই মধ্যে গত রাতে কানাডাকে হারিয়ে মরক্কো এবং প্যারাগুয়েকে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই দুই দল শেষ আটে একে অপরের মুখোমুখি হবে।
ব্রাজিল–নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে। আর সম্ভাব্য সেমিফাইনালে প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া।
দেশে ঘরে বসে দর্শকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে। পাশাপাশি মোবাইল, ট্যাব ও ল্যাপটপে মাইরবি, টফি ও বায়োস্কোপ অ্যাপের নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ দেখা যাবে ম্যাচটি।