সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নরওয়ের কাছে টাইব্রেকারে ব্রাজিলের বিদায় ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ Time View

চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে অন্যতম আলোচিত ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ের লড়াই। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটন।

তার মতে, নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়েও জয় নির্ধারিত হবে না। ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

সাটনের পূর্বাভাস অনুযায়ী, টাইব্রেকারে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড নায়ক হয়ে উঠতে পারেন এবং দলকে জয় এনে দিতে পারেন।

তিনি আরও বলেন, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতা প্রশংসনীয় হলেও জাপানের বিপক্ষে আগের ম্যাচে মাঝমাঠে কিছু দুর্বলতা দেখা গেছে। সেই সুযোগ কাজে লাগাতে পারে নরওয়ে।

বিশেষ করে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দ্বৈরথ ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তিনি।

পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৮ সালের পর থেকে চারবার মুখোমুখি হলেও ব্রাজিল এখনো নরওয়েকে হারাতে পারেনি। এই সময়ে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে।

এছাড়া ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে খেললেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে—এমন পরিসংখ্যানও সামনে এসেছে।

তবে প্রযুক্তিভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র দেখা গেছে। মাইক্রোসফট কপাইলটের বিশ্লেষণে ৪-২ গোলে ব্রাজিলের জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে।

এদিকে শেষ ষোলোর অন্যান্য ম্যাচ নিয়েও পূর্বাভাস দিয়েছেন সাটন। তার মতে মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও কলম্বিয়া জয়ী হয়ে পরবর্তী রাউন্ডে উঠতে পারে।

সব মিলিয়ে ব্রাজিল–নরওয়ে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত মাঠের ফলই নির্ধারণ করবে কার ভবিষ্যদ্বাণী সত্যি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com