সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ঘানা ও আইভরি কোস্টে বন্যা-ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

টানা কয়েক দিনের ভারি বৃষ্টি ও এর ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে পশ্চিম আফ্রিকার দুই দেশ ঘানা ও আইভরি কোস্টে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ঘানার রাজধানী আক্রায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। টানা বর্ষণে নগরীর বহু সড়ক, বাড়িঘর ও নিচু এলাকা প্লাবিত হওয়ায় উদ্ধার অভিযান চালিয়ে ৪০০-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে, আইভরি কোস্টে গত শনিবার থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

ঘানার সরকার জানিয়েছে, অতিবৃষ্টিতে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রেসিডেন্ট জন মাহামা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম আবহাওয়ার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে জলপ্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টির পূর্বাভাস থাকায় রাজধানী আক্রাসহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com