ফেব্রুয়ারির প্রথমদিনই জ্বালানি তেলের দাম ২ টাকা কমানো হলো। গত মাসে আরও ২ টাকা দাম কমানো হয়েছিলো প্রতি লিটারে।
রোববার (১লা ফেব্রুয়ারি) থেকে নতুন দামে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি হবে।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে এ দাম জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এক লিটার ডিজেল তেলের দাম ১২০ টাকা থেকে ১০০ টাকা, কেরোসিন তেলের দাম ১১৪ থেকে ১১২ টাকা, পেট্রলের দাম ১১৮ থেকে ১১৬ টাকা, অকটেনের দাম ১২২ থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।