বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২২ Time View

রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার পূর্ব দিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। তবে এখনো ভূমিকম্পটির গভীরতা নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।

এরআগে, গত ৫ জানুয়ারি ভোর ৪টা ৪৭ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভারতে উৎপত্তি হওয়া দুই দফার ওই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৪ ও ৫ দশমিক ২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com