বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

আবারও বাবা-মা হচ্ছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

বলিউড তারকা কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে আসছে নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি ছবি শেয়ার করে সুখবরটি ভক্তদের জানান তারা।

খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন কিয়ারা ও সিদ্ধার্থ। নতুন অতিথিকে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এই দম্পতি জানিয়েছেন, জীবনের সবচেয়ে বড় উপহার আরেকবার পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন কিয়ারা-সিদ্ধার্থ। ২০২৫ সালের জুলাইয়ে প্রথমবার মা-বাবা হন তারা। তাদের কন্যাসন্তানের নাম সারায়াহ মালহোত্রা। সম্প্রতি ‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে আলাপচারিতায় মেয়েকে নিয়ে অনুভূতি প্রকাশ করে সিদ্ধার্থ জানান, বাবা হওয়া তার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

প্রথম সন্তানের জন্মের সময়ও ব্যক্তিগত পরিসর বজায় রেখেছিলেন এই দম্পতি। এবারও নতুন অতিথিকে ঘিরে পরিবারের বিশেষ মুহূর্তগুলো ব্যক্তিগত রাখার প্রত্যাশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com