আগামী তিন বছরের মধ্যে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরাই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তিনি আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিভাবান তরুণদের উদ্ভাবনী উদ্যোগ যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে থেমে না যায়, সে বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।