আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যের ডেটা কার্ড উন্মোচন করেন। এ সময় ডাকটিকিট ও খামে স্বাক্ষরের পর বিশেষ সিলমোহর প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এগুলো প্রকাশ করা হয়।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘরে পাওয়া যাবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনামসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।