বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

তিন বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ স্থলভাগে প্রবেশ করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com