সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সামুদ্রিক নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

সামুদ্রিক অপরাধ দমন ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদারে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহ এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামুদ্রিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও কার্যকর করেছে।

বৈঠকে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে জিটুজি পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে নতুন জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

এ ছাড়া জলদস্যুতা ও মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, যৌথ মহড়া এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে দুই পক্ষ একমত হয়। আগামী বছর বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ কর্মসূচিতেও ইতালির কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশের কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং জলদস্যুতা দমনে অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com