বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের সেশনজট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নেও বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি আরও জানান, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।