সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: মাহদী আমিন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

শ্রমিকদের স্বার্থ সুরক্ষা ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, শ্রমিক, মালিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবে বলে সরকার আশাবাদী। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে। তবে সরকার সহনশীলতার সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে এসব সমস্যার সমাধান করতে চায়।

শ্রমিকদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটলে দেশের অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com