রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

রাজনৈতিক প্রতিহিংসার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছেন চিকিৎসকরা: মির্জা আব্বাস

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

বিগত সময়ে রাজনৈতিক কারণে দেশের বহু মেধাবী ও দক্ষ চিকিৎসক তাদের যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধার যথাযথ মূল্যায়ন পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক যোগ্য চিকিৎসককে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। তার দাবি, এ ধরনের ঘটনা বিশ্বের অন্য কোনো দেশে নজিরবিহীন।

তিনি আরও বলেন, দক্ষতা ও চিকিৎসাসেবার মানের দিক থেকে বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। দেশের চিকিৎসকদের নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। তবে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনো অপ্রতুল, যা স্বাস্থ্যসেবা খাতে একটি বড় চ্যালেঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com