বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

‘মানুষ পরিবর্তন চায়’, ডেমোক্র্যাটদের জয়ে বললেন বারাক ওবামা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যকে দেশটির জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মার্কিনিরা বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং দেশের সংকট মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম নেতৃত্ব চান।

নির্বাচনের আগে মিশিগান ও জর্জিয়াসহ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন ওবামা। তিনি বলেন, জনগণের এই প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ডেমোক্র্যাটদের এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এবং দেশের আরও ক্ষতি রোধে কাজ করতে হবে।

এদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পাশাপাশি সিনেটের নিয়ন্ত্রণও দলটির দখলে আসার সম্ভাবনা তৈরি হওয়ায় দলটির মধ্যে নির্বাচনী সাফল্য নিয়ে উৎসাহ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com