মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

দেশের খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রায় সামান্য ওঠানামার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ মঙ্গলবার ভোরে ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ওই উপকূলীয় এলাকায় অবস্থান করছে। উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবারও বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com