মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সালমান শাহ হত্যা মামলা: ডনের ফের জামিন আবেদন নামঞ্জুর

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। ডনের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলাম জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আইনজীবী দাবি করেন, সিনেমায় ডন ভিলেন হলেও বাস্তবে তিনি নির্দোষ এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর সুরতহাল, ময়নাতদন্ত, ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন উল্লেখ করে আসামিপক্ষ দাবি করে, এসব নথিতে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হয়েছে।

এর আগে, গত ৯ আগস্ট ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার পথে সিআইডির হাতে গ্রেপ্তার হন ডন। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরবর্তীতে এ ঘটনায় হত্যা মামলা হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় ১১ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com