মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি এবং উৎপাদন ব্যাহত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা চলমান রয়েছে। ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। উভয় পক্ষই আলোচনায় সন্তুষ্ট বলে জানান তিনি। মজুরি বোর্ডের মাধ্যমে দর-কষাকষি করে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতার সঙ্গে শ্রমিকদের প্রকৃত দাবির কোনো সম্পর্ক নেই। কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে কারখানার উৎপাদন বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদের অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু মহল পোশাকশিল্পে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। পাশাপাশি দুষ্কৃতকারীদের হামলার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। এ পরিস্থিতিতে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com