বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

এইচএসসি জটিলতায় পিছিয়ে গেল এসএসসি ফল প্রকাশ, বাড়ল অপেক্ষা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯ Time View

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততা ও চলমান এইচএসসি পরীক্ষার বিভিন্ন জটিলতার কারণে ফল প্রকাশে কয়েক দিনের বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শনিবার (১৮ জুলাই) কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি শেষ করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। তবে চলতি জুলাই মাসের শেষের দিকে ফল প্রকাশের চেষ্টা চলছে।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষাকে ঘিরে কিছু জটিলতা তৈরি হওয়ায় ফল প্রস্তুতের কাজে সময় লাগছে। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, বৈরী আবহাওয়া ও অনিবার্য কারণে এইচএসসির কয়েকটি বিষয়ে অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড। আগামী সপ্তাহে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হবে।

গত ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার আওতায় আনার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে কারা অংশ নিতে পারবেন এবং প্রক্রিয়া কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com