মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।

সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত ছিল। নতুন সিদ্ধান্তের ফলে পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হলো।

সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনাভাইরাস মহামারির পর সেই ধারাবাহিকতা ব্যাহত হয়। এরপর থেকে পরীক্ষার সময়সূচিতে বিভিন্ন পরিবর্তন দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় কম নষ্ট করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষা শেষ করার সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com