মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

সবার সুরক্ষা নিশ্চিত করে সাইবার আইন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এমনভাবে সংশোধন করা হবে, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে আইনটির সংশোধনী প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাংবাদিকদের যেন কোনোভাবেই অন্যায়ভাবে হয়রানি বা ক্ষতির শিকার হতে না হয়, সে বিষয়েও সংশোধনীতে বিশেষ প্রস্তাব রাখা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে আদালতের অনুমতির বিধান রাখার কথাও জানান তিনি।

তিনি বলেন, আপিল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাব রয়েছে, যাতে কোনো ব্যক্তি অনির্দিষ্টকাল আইনি প্রক্রিয়ায় আটকে না থাকেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অংশীজনদের মতামত সমন্বয়ের জন্য পিআইইউকে ফোকাল পয়েন্ট করা হয়েছে। আইটি ও তথ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সাইবার বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল কাজ করবে।

আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে সুপারিশ পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, এরপর সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। কেবিনেটে পাঠানোর আগে তা ওয়েবসাইটে প্রকাশ করে জনগণের মতামত নেওয়া হবে। পরবর্তী সময়ে বিধি অনুযায়ী আন্তমন্ত্রণালয় সভা, কেবিনেট ও সংসদীয় প্রক্রিয়া অনুসরণ করে আইনটি চূড়ান্ত করা হবে।

সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে এমন একটি আইন প্রণয়ন করতে চান বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী, যার মাধ্যমে বিশেষ করে দেশের যুবসমাজসহ সমাজের সর্বস্তরের মানুষের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com