সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় দেশে জ্বালানি সংগ্রহ ও পরিবহনে সাময়িক সমস্যা দেখা দেয়। একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনাও সরবরাহে বিলম্বের অন্যতম কারণ ছিল।

মন্ত্রী জানান, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে এবং জ্বালানি দেশে আসছে। সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে কোনো জ্বালানি সংকট তৈরি করেনি। জনগণের ভোগান্তি কমাতে প্রয়োজনে বেশি দাম দিয়েও বিকল্প উৎস থেকে গ্যাস ও অন্যান্য জ্বালানি আমদানি করা হয়েছে। সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com