বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪ Time View

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী (২৭ জুলাই) থেকে আবার শুরু হচ্ছে। ওই দিন থেকেই নির্ধারিত রুটিন অনুযায়ী অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলো নিয়মিত পরীক্ষার পর নতুন সূচিতে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্যোগের কারণে বিজ্ঞান বিভাগের যেসব শিক্ষার্থী পদার্থবিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডে নিবন্ধন করতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com