শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ Time View

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা প্রায় ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হতে পারে চলতি মাসেই। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ফল প্রস্তুতের কার্যক্রম এগিয়ে চলছে। বোর্ডগুলো ২৭-২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে কাজ করছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এখন দ্রুত ফল প্রস্তুত করে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com