মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার কোনো ঘটনা ঘটলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
ট্রাম্প দাবি করেন, ইরানকে লক্ষ্য করে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, এমন পরিস্থিতি সৃষ্টি হলে আরও বড় ধরনের হামলা চালানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ ধরনের অভিযান পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া কয়েকজন বিক্ষোভকারীর হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার প্রদর্শনের পরই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে আসে।