সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

পুরোনো গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬ Time View

২০২১ সালের মাদক মামলায় গ্রেপ্তারের ঘটনাকে জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, ওই সময় তাকে ‘সম্পূর্ণ বেআইনি ও বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল এবং একটি মিথ্যা মামলায় টানা ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে পরীমনি রাষ্ট্রের কাছে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। তিনি র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যে তৎকালীন অভিযানের বিষয়ে কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।

পরীমনি লেখেন, ওই ঘটনা একজন শিল্পী, নারী ও মানুষ হিসেবে তাকে গভীরভাবে আঘাত করেছে। এর প্রভাব তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানতে চান, হারানো সম্মান, মানসিক শান্তি ও ক্ষতির দায় রাষ্ট্র নেবে কি না।

তিনি বলেন, প্রতিশোধ নয়, তিনি সত্য ও ন্যায়বিচার প্রত্যাশা করেন। ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন—এটাই তার দাবি। কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে মাদক মামলায় তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। একই বছরের ৩১ আগস্ট আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com