দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তবে এই সময়ে হামে সরাসরি কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ জন, যার মধ্যে ১৩ হাজার ৪১০ জনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে ৯৩ হাজার ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।