২০২৬ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী সম্ভাবনা। টুর্নামেন্টের নকআউট ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০-এ থাকা কোনো দলের মুখোমুখি না হয়েই সেমিফাইনাল, এমনকি ফাইনালেও পৌঁছে যেতে পারে লিওনেল মেসির দল।
বিশ্বকাপের নকআউট পর্বের ড্র এবং বর্তমান ম্যাচ সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০-এর বাইরে থাকা এই ইউরোপীয় দলকে হারাতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
এছাড়াও যদি কোয়ার্টার ফাইনালে নরওয়ে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দেয় তবে আর্জেন্টিনার ফাইনালের পথ আরো সহজ হয়ে যাবে।
আর যদি কোনো সমীকরণ মিলে যায়, তাহলে বৈতরণী পেরিয়ে ফাইনালে ওঠার আগ পর্যন্ত ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০-এর কোনো পরাশক্তির পরীক্ষা দিতে হবে না লিওনেল মেসির দলকে।