মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

রোনালদো-কে পর্তুগিজ ফুটবল প্রতীকের আখ্যা দিলেনঃ কোচ রবার্তো মার্তিনেস

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ফিফা বিশ্বকাপ ম্যাচে স্পেনের কাছে হেরে জাতীয় দল থেকে পদত্যাগ করেছেন পর্তুগাল এর হেড কোচ রবার্তো মার্তিনেস। এরপর শুক্রবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে পর্তুগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নতুন কোচ জর্জে জেসুস।

দায়িত্ব গ্রহনের পর পরই ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি। জেসুস জানান, রোনালদো চাইলে তাকে দলে নেওয়া হবে। তিনি ফিট থাকলে তাকে ডাকতে কোনো দ্বিধা করবেন না।

জেসুস আরও বলেন, রোনালদো যতদিন খেলবে এবং জাতীয় দলে নির্বাচিত হওয়ার মতো অবস্থায় থাকবে, ততদিন সে দলে ডাক পাবেন। অবশ্য সেটা দলের স্বার্থ বিবেচনা করেই করা হবে বলে জানান তিনি।

যদিও এর আগে, চলতি বিশ্বকাপকে নিজের শেষ বিশ্বকাপ বলে ইঙ্গিত দিয়েছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। স্পেনের কাছে শেষ ষোলোর ম্যাচে হারের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

তবে বিশ্বকাপ চলাকালেই ইঙ্গিত দিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ। তবে তিনি এখনও জাতীয় দল থেকে অবসরের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। স্পেনের কাছে শেষ ষোলোর ম্যাচে হারের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

জানা যায়, রোনালদোর সঙ্গে এখনও জেসুসের সরাসরি কথা হয়নি। তবে খুব শিগগিরই তারা একসঙ্গে বসবেন। জেসুস বলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক। দেশের ইতিহাসে তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে। এর আগে আল-নাসর ক্লাবে রোনালদোর কোচ ছিলেন জেসুস।

উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের দায়িত্বে থাকবেন জেসুস। স্পেন এবং মরক্কোর সঙ্গে ওই বিশ্বকাপের আয়োজক দেশ পর্তুগালও। এখন তাঁর জেসুসের হাত ধরে ছন্দে ফেরেন কি না ব্রুনো-ভিতিনিয়া-নুনোরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com