মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ডিএমসির ৮০ বছরে পদার্পণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ Time View

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকালে কলেজের শহীদ মিলন চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে অডিটোরিয়াম প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

এর আগে, গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com