মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

ভারতে ভারি বৃষ্টিতে বিপর্যয়, দিল্লিতে ভবন ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৬ Time View

ভারতে বর্ষাজনিত দুর্যোগে বিভিন্ন এলাকায় প্রাণহানি ও জনজীবনে ভোগান্তি বেড়েছে। রাজধানী নয়াদিল্লিতে একটি ভবন ধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা এএনআই।

দিল্লি ও আশপাশের এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভারতের আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করেছে।

বৃষ্টির কারণে দিল্লির বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিমানবন্দরগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, কেরালার ওয়েনাডে ভূমিধসে অন্তত চারজন এবং মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুনের একটি বর্জ্য শোধনাগারে আবর্জনার স্তূপ ধসে সাতজনকে উদ্ধার করা হলেও আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বিভিন্ন রাজ্যে টানা বৃষ্টিতে সড়ক প্লাবিত হয়েছে। আগ্রা ও গুজরাটের অনেক এলাকায় পানি জমে জনজীবন ব্যাহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com